বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণভোটের আড়ালে পলাতক স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ দেয়া হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে। রাজধানীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, কয়েকটি দল জনগণের আকঙ্খার বিরুদ্ধে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারকে দুর্বল পেয়ে যা ইচ্ছা তাই আদায় করতে চাইলে বা কোন অপকৌশলের আশ্রয় নিলে তারা নিজেরাই বিপদে পড়বে বলেও মন্তব্য করেন তারেক রহমান।




