১. হোয়ার্টন কমিউনিকেশন স্কিলস (কোর্সেরা)
এটি পেনসিলভানিয়া ইউনিভার্সিটির হোয়ার্টন স্কুল অব বিজনেসের একটি কোর্স। এতে পেশাদার পরিবেশে কার্যকর যোগাযোগের কৌশল শেখা যায়। এই কোর্স সেই শিক্ষার্থীদের জন্য আদর্শ, যাঁরা কর্মজীবনের শুরুতেই নেতৃত্ব ও ব্যবসায়িক যোগাযোগের ভিত্তি মজবুত করতে চান। কোর্সটি করলে পেশাদার প্রেজেন্টেশন এবং পিচিংয়ের কৌশল, শ্রোতাদের প্রভাবিত করার ও তাঁদের মনোযোগ ধরে রাখার উপায় শিখতে পারবেন।
২. ইন্টারপারসোনাল স্কিলস (কোর্সেরা)
কোর্সটি তৈরি করেছে বিখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান আইবিএম। যোগাযোগ মানে কেবল কথা বলা নয়, এটি ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক তৈরির একটি প্রক্রিয়া। এই কোর্সটি বিশেষ করে আবেগকেন্দ্রিক বুদ্ধিমত্তা ও সম্পর্ক ব্যবস্থাপনার ওপর জোর দেয়। দলগত কাজ এবং নেগোসিয়েশনের জন্য বিভিন্ন কৌশল এই কোর্স থেকে শিখতে পারবেন।
৩. দ্য আর্ট অব কমিউনিকেশন (গ্রামীণফোন একাডেমি)
যেহেতু বাংলাদেশি তরুণদের জন্যই তৈরি, তাই গ্রামীণফোন একাডেমির এই কোর্স থেকে আমাদের দেশের প্রেক্ষাপটে যোগাযোগের কৌশল শিখতে পারবেন। এই কোর্সে দৈনন্দিন জীবনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমের যোগাযোগের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যাঁরা যোগাযোগদক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন প্রযুক্তির ব্যবহার শিখতে আগ্রহী, তাঁদের জন্য এটা বেশ কাজের হতে পারে।



