কবিরহাটে লরি চাপায় ব্যবসায়ী নিহত, দুই ছেলে হাসপাতালে ভর্তি – DesheBideshe

কবিরহাটে লরি চাপায় ব্যবসায়ী নিহত, দুই ছেলে হাসপাতালে ভর্তি – DesheBideshe

কবিরহাটে লরি চাপায় ব্যবসায়ী নিহত, দুই ছেলে হাসপাতালে ভর্তি – DesheBideshe

নোয়াখালী, ২০ ফেব্রুয়ারি – নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় মো. শফিক নামের এক সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে সোনাপুর টু কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। নিহত শফিক উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে।

আহতরা হলেন তার দুই পুত্র শাকিল ও মো. একা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শফিক তার দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথে ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে সোনাপুর থেকে আসা একটি যমুনা তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক লরির চালককে আটক করেছে এবং লরিটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top