কবরস্থান কমিটির সভাপতি পদে নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘অবনতির আশঙ্কায়’ স্থগিত

কবরস্থান কমিটির সভাপতি পদে নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘অবনতির আশঙ্কায়’ স্থগিত

নির্বাচন কমিশনের প্রধান আবদুল মতিন এর আগে জানিয়েছিলেন, বালুদিয়া, মহরমখালী ও জগতল—তিন গ্রামের প্রতিটি পরিবারের একজন করে পুরুষ ভোটার ভোট দেবেন। মোট ৮০০ জন ভোটার নিয়ে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২৪ মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কবরস্থানসংলগ্ন ঈদগাহ মাঠে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুই প্রার্থী ৩০ হাজার টাকা করে দিয়ে মনোনয়নপত্র কিনেছেন। এই টাকা নির্বাচন আয়োজনে ব্যয় করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে চাটমোহর থানার ভারপাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, সভাপতি পদ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানালে ভোটের পরামর্শ দেওয়া হয়। এ নিয়েই ভোটের আয়োজন চলছিল। তবে ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নির্বাচন কমিশন ভোট স্থগিত করেছে। পুলিশ পরিস্থিতি নজরে রেখেছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top