কনকচাঁপাকে আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা পাচ্ছেন কাঙ্গালিনী সুফিয়া | চ্যানেল আই অনলাইন

কনকচাঁপাকে আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা পাচ্ছেন কাঙ্গালিনী সুফিয়া | চ্যানেল আই অনলাইন

২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫ এর জাঁকজমকপূর্ণ আসর এবার অনুষ্ঠিত হবে বগুড়ায়। আগামী ৭ এপ্রিল উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ার নান্দিক পাঁচ তারকা হোটেল এন্ড রিসোর্ট মমো ইন-এর উন্মুক্ত মাঠে।

টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এর প্রকল্প পরিচালক রাজু আলীম জানান, এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন শিল্পী কনকচাঁপা এবং বিশেষ সম্মাননা পাচ্ছেন শিল্পী কাঙ্গালিনী সুফিয়া।

এছাড়াও আরও ১৮টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হবে। এই জাঁকজমকপূর্ণ আয়োজনে উপস্থিত থাকবেন ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।

এছাড়াও এই সংগীত উৎসবে এদিন উপস্থিত থাকবেন কিংবদন্তী শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আফজাল হোসেন, মো. খুরশীদ আলম, রফিকুল আলম, কোনাল, ঝিলিক, ইমরান, লিজা, লুইপাসহ দেশ বরেণ্য শিল্পী ও কলাকুশলীবৃন্দ।

Scroll to Top