কক্সবাজারে র‌্যাব-ডাকাতের গোলাগুলি: কৃষক নিহত | চ্যানেল আই অনলাইন

কক্সবাজারে র‌্যাব-ডাকাতের গোলাগুলি: কৃষক নিহত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কক্সবাজারের ভারুয়াখালীতে র‍্যাব-ডাকাতের গোলাগুলিতে বায়াত উল্লাহ নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মুরাপাড়ায় এ ঘটনা ঘটে।

কক্সবাজারে র‌্যাব-ডাকাতের গোলাগুলি: কৃষক নিহত | চ্যানেল আই অনলাইন

জানা গেছে, বেসরকারি সংস্থা প্রত্যাশীর এনজিও কর্মী মাসুদ চৌধুরী  সোমবার বিকেলে অপহরণের স্বীকার হন। বিষয়টি জানতে পেরে ভারুয়াখালীর ৯ নং ওয়ার্ড মুরাপাড়ায় এলাকার পাহাড়ে অভিযানে নামে র‌্যাব। সেসময় র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ডাকাতরা।  এক পর্যায়ে বায়াত উল্লাহ নামের এক নিরহ কৃষক গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নিহত বায়াত উল্লাহর ভাই করিম উল্লাহ জানান, ডাকাত ফরহাদ বাহিনীর সদস্যরা এনজিও কর্মী মাসুদকে জিম্মি করে। তাকে উদ্ধার করতে গেলে র‍্যাবকে লক্ষ্য করে গুলি  ছোড়ে তারা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে আনা হলে আমার ভাই মারা যান।

সেসময় এনজিও কর্মী মাসুদ চৌধুরীকেও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে র‍্যাব। এ সময় ডাকাত ফরহাদকেও আটক করা হয়েছে বলে বলে জানিয়েছে র‌্যাব।

Scroll to Top