কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন: আইন উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন: আইন উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

আইন উপদেষ্টা ডা. আসিফ নজরুল জানান, এখন থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন।

রোববার (৭ ডিসেম্বর) আইন উপদেষ্টার ভ্যারিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে তিনি জানান, আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিলো। তবে আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।

তিনি আরও জানান, আজ থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।

 

Scroll to Top