চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল শূন্য ড্র করেছিল স্পেন। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আসরের হট ফেভারিট দেশটি। মিকেল ওয়েরজাবালের জোড়া গোলে মধ্যপ্রাচ্যের দেশটিকে ৪-০ গোলে হারাল স্পেন।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ওয়েরজাবালের জোড়া গোলের পাশাপাশি গোল করেছেন লামিন ইয়ামাল। এছাড়া অন্য গোলটি সৌদি আরব ডিফেন্ডার হাসান তাম্বাক্তি নিজেদের জালে জড়িয়েছেন।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছে স্পেন। একের পর এক আক্রমণ চালিয়ে ম্যাচের ১০ মিনিটে লিড পায় তারা। ওয়েরজাবালের পাস থেকে বল পেয়ে সৌদি জালে বল পাঠান ইয়ামাল। বার্সেলোনা তারকার বিশ্বকাপে প্রথম গোল এটি।
২১ মিনিটে লিড বাড়িয়ে নেন ওয়েজারবাল। কর্নার কিক থেকে বল আসে ওলমোর দিকে, তিনি বক্সের দিকে ফ্লিক করেন। সৌদি রক্ষণভাগ বলটি ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল যায় লাপোর্তের কাছে। হেড করে বলটি এগিয়ে দেন ওয়েরজাবালের দিকে। এরপর বল নিয়ে এগিয়ে গিয়ে ডান দিকের জালে বলটি জড়িয়ে দেন। মিনিট তিনেক পর দ্বিতীয় গোলটি করে স্পেন তারকা। দানি ওলমোর বাড়ানো বল জালে পাঠান রিয়েল সোসিয়েদাদ তারকা। লিড ধরে রেখে পরে বিরতিতে যায় লা-রোজ বাহিনী।


