এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদেরসহ দলটির ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে ঠিক কোন অভিযোগ বা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি এখনও স্পষ্ট করেননি কর্মকর্তারা। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তারা।




