ওজন কমাতে অস্ত্রোপচার করে ব্রাজিলিয়ান তারকার রহস্যজনক মৃত্যু

ওজন কমাতে অস্ত্রোপচার করে ব্রাজিলিয়ান তারকার রহস্যজনক মৃত্যু
Nagod

শরীরের ফিটনেস ঠিক করতে বড় ধরনের এক অস্ত্রোপাচার করে জনপ্রিয়তা অর্জনকারী ব্রাজিলিয়ান প্রভাবশালী মিলা দে জেসুসের মৃত্যু হয়েছে। মাত্র ৩৫ বছর বয়সে হার্ট অ্যাটাকের মৃত্যু হলেও তার মৃত্যুকে ঘিরে বেশ সন্দেহ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ১৬ জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ১২ জানুয়ারি সন্দেহভাজন কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা যান মিলা দে জেসুস। তবে তার কার্ডিয়াক পর্বের কারণ কী তা স্পষ্ট নয়।

Bkash

প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রাম তারকা ব্রাজিলে জন্মগ্রহণ করেছিলেন তবে তিনি বোস্টনে থাকতেন। চার মাস আগে জর্জ কাউজিক’র সাথে বিবাহ হয়। তার স্বামী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও তাদের একমাত্র সন্তান আনা ক্লারাও ইনস্টাগ্রামে একটি শোক বার্তার সাথে তাকে শ্রদ্ধা জানান।

আনা ক্লারা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি আনা ক্লারা, এই শোকবার্তা পোস্ট করছি। আমাদের সুন্দরী মায়ের ইন্তেকালের কথা শুনে আমরা খুব দুঃখিত। আমরা সকলের প্রার্থনা এবং সমবেদনার প্রশংসা করছি। আমাদের জন্য দোয়া করবেন।’

Scroll to Top