এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তবে আগামী ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় তা বাস্তবায়ন সম্ভব না হলেও পরীক্ষা ভালোভাবে নেওয়ার কথা জানান তিনি।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও প্রতিবন্ধী মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এসময় বিভিন্ন দপ্তর প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





