
ভারতের পাঞ্জাবের জলন্ধরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্বাগতিক ভারতের বিপক্ষে হেরেছে ১৩-০ গোলে।
প্রথম কোয়ার্টারে ৪-০ গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য গোল হজম করে বাংলাদেশ। বাংলাদেশের জালে দুবার বল পাঠায় ভারত। ৬-০ তে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
তৃতীয় কোয়ার্টারে আরও তিন গোল হজম করে বাংলাদেশ। এরপর চতুর্থ ও শেষ কোয়ার্টারে বাংলাদেশের জালে আরও চারবার বল পাঠায় ভারত। শেষ অবধি ১৩-০ গোলে জয় নিশ্চিত করে নেয় ভারত।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

