এল ক্লাসিকো শুরুর আগেই লিগ জিতল বার্সেলোনা

এল ক্লাসিকো শুরুর আগেই লিগ জিতল বার্সেলোনা

কিছুক্ষণ পরেই শুরু হবে মৌসুমের শেষ এল ক্লাসিকো। আজকের এই এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দিয়েই লিগ শিরোপাও একরকম নির্ধারিত হয়ে যাবে। তবে এই ম্যাচ শুরুর আগেই অন্য এক লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সা।

বলা হচ্ছে, লা লিগা ফেমেনিনো বা মেয়েদের লা লিগার কথা। আজ রিয়াল বেতিসকে ৯-০ গোলে হারিয়ে এই লিগ শিরোপা নিশ্চিত করেছে বার্সার মেয়েরা। এটি বার্সার নারী দলের সব মিলিয়ে ১০ম এবং টানা ৬ষ্ঠ লা লিগা শিরোপা।

Scroll to Top