এমবাপের হ্যাটট্রিক, আলমাতিকে বিধ্বস্ত করল রিয়াল | চ্যানেল আই অনলাইন

এমবাপের হ্যাটট্রিক, আলমাতিকে বিধ্বস্ত করল রিয়াল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কাজাখস্তানের দল কাইরাত আলমাতি পাত্তাই পেল না রিয়াল মাদ্রিদের কাছে। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচেই হ্যাটট্রিক করেছেন কাইলিয়ান এমবাপে। ফরাসি তারকার আলো ছড়ানোর ম্যাচে আলমাতিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে জাভি আলোন্সোর দল।

আলমাতি অর্টালিক স্টেডিয়ামে এমবাপের হ্যাটট্রিকের পাশাপাশি মাদ্রিদের অন্য দুটি গোল করেছেন এডুয়ার্ডো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ।

শক্তিমত্তায় এগিয়ে থাকা রিয়াল জালের দেখা পেয়েছে ২৫ মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের জালে বাকি ৪ গোল দেয় রিয়াল। ৫২ মিনিটে দ্বিতীয় এবং ৭৩ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। ৮৩ মিনিটে কামাভিঙ্গা চতুর্থ গোল করেন। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আলমাতির কফিনে শেষ পেরেক এটে দেন দিয়াজ। ৫-০ গোলে জিতে টানা দুই ম্যাচেই জয় দেখল লস ব্লাঙ্কোসরা।

Scroll to Top