নোভি সাদের আইন বিষয়ের শিক্ষার্থী নেদেলজকা মিজানোভিচ বলেন, ‘এর আগে নোভি সাদ কখনো এমন কিছু দেখেনি। আমি নিশ্চিত, জেন–জিরা পরিবর্তন আনবেই। আমার এ তরুণ প্রজন্মের ওপর বিশ্বাস রয়েছে।’
সার্বিয়ার প্রেসিডেন্ট ও অন্য সরকারি কর্মকর্তারা বিক্ষোভ থামাতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা নিয়ে দোদুল্যমান অবস্থায় রয়েছেন। তাঁরা এ বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির মদদের কথা বলছেন।