এবার মুস্তাফিজের শিকার ২ উইকেট – Allrounder BD

এবার মুস্তাফিজের শিকার ২ উইকেট – Allrounder BD

এবার মুস্তাফিজের শিকার ২ উইকেট – Allrounder BD

আইপিএলের প্রথম ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দারুণ বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন মুস্তাফিজুর রহমান। গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম দুই ওভারে হতাশ করলেও শেষ ২ ওভারে ২ উইকেট নিয়েছেন তিনি।

ইনিংসের দ্বিতীয় ওভারেই আক্রমণে আসেন মুস্তাফিজ। প্রথম বলেই চার মেরে তাকে স্বাগত জানান ঋদ্ধিমান সাহা। এরপর ফিজের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। তবে কাজের কাজ কিছুই হয়নি ঐ ওভারের শেষ বলেই আবারও হজম করেছেন বাউন্ডারি।

এরপর নিজের দ্বিতীয় ওভার করতে এসেও সুবিধা করতে পারেননি ফিজ। প্রথম ওভারের চেয়ে এবার খরচ করেছেন আরও বেশি রান। এবার মুস্তাফিজের ওভার থেকে গুজরাটের ব্যাটাররা তুলেছে ১৩ রান।

১৭তম ওভারে আক্রমণে এসে প্রথম উইকেট পান ফিজ। রশিদ খানকে প্যাভিলিয়নে ফেরান তিনি। সেই ওভারে মাত্র ১ রান দেন মুস্তাফিজ।

১৯তম ওভারে এসে আবারও পেয়েছেন উইকেটের দেখা। এবার ফিজের শিকার রাহুল তেওয়াতিয়া।

প্রথম দুই ওভারে ২৩ রান খরচ করা মুস্তাফিজ পরের দুই ওভারে দিয়েছেন মাত্র ৭ রান। ইনিংস শেষে বোলিং ফিগারটা এমন, ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট।

 

Scroll to Top