এবার কলকাতার সিনেমায় পরীমণি

এবার কলকাতার সিনেমায় পরীমণি

এবার কলকাতার সিনেমায় পরীমণি

চিত্রনায়িকা পরীমণি এবার নতুন জুটি বাঁধছেন। টালিগঞ্জের নির্মাতা দেবরাজ সিনহা’র পরিচালনায় ‘ফেলুবকশি’ নামের সিনেমাটির শ্যুটিং শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে। পরীমণির বিপরীতে সিনেমায় দেখা যাবে কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তীকে।

থ্রিলার গল্পের এই সিনেমায় পরীমণির চরিত্রের নাম লাবণ্য। অনেকটা রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। আগামী সপ্তাহে এই সিনেমার কাজে কলকাতায় রওনা হবার কথা রয়েছে অভিনেত্রীর। শুটিংয়ের আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন পরী। এছাড়া সেখানকার একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়েও অংশ নেবেন তিনি।

পরীমণি টালিগঞ্জের সিনেমা প্রসঙ্গে বলেন, কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল। আমার মনে হয়েছে তাদের কাজগুলো অনেক গোছানো হয়। ফলে সেটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই। এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। আমার কাছে মনে হয়েছে, এটি দিয়ে শুরু করা যায়।

উল্লেখ্য, টালিগঞ্জের একক সিনেমায় পরীকে দেখা না গেলেও ২০১৬ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘রক্ত’ তে অভিনয় করেছিলেন তিনি। সিনেমায় তার বিপরীতে ছিলেন রোশান।

/এমএইচআর

Scroll to Top