এনসিপির হান্নান মাসউদের সঙ্গে ছাত্রশক্তির নেত্রী জেদনীর বিবাহ সম্পন্ন | চ্যানেল আই অনলাইন

এনসিপির হান্নান মাসউদের সঙ্গে ছাত্রশক্তির নেত্রী জেদনীর বিবাহ সম্পন্ন | চ্যানেল আই অনলাইন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে করেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির ছবি প্রকাশ করে বিষয়টি জানান। পোস্টে তিনি লিখেন, জুলাইয়ের অনুপ্রেরণায় পথচলা দুই তরুণ রাজনীতিকের এই আয়োজনে অংশ নিতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাদের বাগদান হয়। এরপরই ধার্য করা হয় বিয়ের দিন।

পরিবারের তথ্য অনুযায়ী, শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরেই জাতীয় ছাত্রশক্তির রাজনীতিতে সক্রিয় এবং বর্তমানে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Scroll to Top