এক লাখ কোটি ডলার বিনিয়োগের লক্ষ্য নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ট্রাম্প

এক লাখ কোটি ডলার বিনিয়োগের লক্ষ্য নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ট্রাম্প

সৌদিতে মার্কিন বিনিয়োগ

ট্রাম্পের এ সফরের প্রায় সব মনোযোগ উপসাগরীয় দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আনার দিকে নিবদ্ধ থাকছে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্পের এ সফর সৌদি আরবের ‘ভিশন ২০৩০’–এর জন্য মার্কিন বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ।

সৌদি সরকার নিজেদের অর্থনীতি ঢেলে সাজানোর যে উদ্যোগ নিয়েছে, তার কেন্দ্রে আছে ভিশন ২০৩০। এর আওতায় বিশাল বিশাল নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে ‘দ্য লাইন’ নামের একটি লিনিয়ার শহর তৈরি অন্যতম। ভিশন ২০৩০–এর অধীন বিনোদন, পর্যটন, খনি ও ক্রীড়া খাতেও বিপুল বিনিয়োগ করা হচ্ছে।

তবে সৌদি আরবে ২০২৪ সাল পর্যন্ত টানা তৃতীয় বছর বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) কমেছে। দেশটি যে বিদেশি মূলধন আকর্ষণের ক্ষেত্রে চ্যালেঞ্জে রয়েছে, এর মধ্য দিয়ে সেটা বোঝা যায়।

চলতি বছরের শুরু থেকে বিশ্বব্যাপী তেলের দাম পতনের কারণে রিয়াদের অর্থনীতির ওপর চাপ আরও বেড়েছে। ফলে উন্নয়ন লক্ষ্যগুলো টিকিয়ে রাখতে দেশটির ওপর ঋণ বাড়াতে বা ব্যয় কাটছাঁট করতে ক্রমশ চাপ বাড়ছে।

Scroll to Top