এক নজরে ২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮ দল | চ্যানেল আই অনলাইন

এক নজরে ২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮ দল | চ্যানেল আই অনলাইন

মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডাতে হচ্ছে যাচ্ছে এবারের বিশ্বকাপের আসর। এবারের আসরে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে ৪৮ দল। গ্রুপপর্ব খেলে আগেই ৩৯ দল বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করেছিল। স্বাগতিক হওয়ায় তিনটি দেশ মিলে সেই সংখ্যা দাঁড়িয়েছিল ৪২ এ। এবার প্লে-অফের পর পাওয়া গেছে আরও ৬টি দেশের নাম।

প্রতিবারের মতো এবারের বিশ্বকাপেও প্রতি গ্রুপে মোট চারটি করে দল থাকবে। প্রথম রাউন্ড বা গ্রুপপর্বের পর নকআউট বা রাউন্ড অব ৩২ শুরু হবে। এবারের বিশ্বকাপে দলের সংখ্যা বেশি হওয়ায় নতুন পদ্ধতিতে নকআউটের দলগুলো নির্ধারিত হবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হিসেবে দুটি দল পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে।

১২টি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে মোট ২৪ দল আসার পর আরও ৮টি দল আসবে গ্রুপগুলো থেকে। এই ৮টি দল নির্ধারিত হবে গ্রুপপর্বে পয়েন্ট, গোল, কার্ড ও অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করে। বাকি ২৪ দলের মধ্যে এগিয়ে থাকা ৮টি দল নকআউট রাউন্ডে খেলার সুযোগ পাবে।

এক নজরে দেখে নেয়া যাক ২০২৬ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত ৪৮ দল।

গ্রুপ ‘এ’
মেক্সিকো, সাউথ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক, চেক প্রজাতন্ত্র।

গ্রুপ ‘বি’
কানাডা, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড।

গ্রুপ ‘সি’
ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।

গ্রুপ ‘ডি’
মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক।

গ্রুপ ‘ই’
জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর।

গ্রুপ ‘এফ’
নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া।

গ্রুপ ‘জি’
বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড।

গ্রুপ ‘এইচ’
স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।

গ্রুপ ‘আই’
ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে।

গ্রুপ ‘জে’
আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।

গ্রুপ ‘কে’
পর্তুগাল, কঙ্গো ডিআর, উজবেকিস্তান, কলম্বিয়া।

গ্রুপ ‘এল’
ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।

Scroll to Top