এক দিনে দুই কনটেন্ট

এক দিনে দুই কনটেন্ট

অদৃশ্য ত্রিকোণ
‘হরর, থ্রিলার, ক্রাইম, মার্ডার মিস্ট্রি—ওটিটিতে সাধারণত এ ধরনের কাজই বেশি দেখি আমরা। আমি আবার সোশ্যাল ড্রামা ঘরানার কাজ করতে পছন্দ করি। মনে হলো, ওটিটিতে এ ধরনের কাজ খুব একটা হয় না। এটা ভেবে প্রস্তাব দিলে দীপ্ত প্লে রাজি হয়ে যায়,’ আজ মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’ নিয়ে বলছিলেন আলোক হাসান। তাঁর কথা শুনেই বোঝা যাচ্ছে, ড্রামা ঘরানার কাজ। নির্মাতা জানান, ৮০ মিনিটের এই ওয়েব সিনেমায় সমাজের তিন স্তরের গল্প বলতে চেয়েছেন তিনি। গতকাল বিকেলে আলোক হাসান বলেন, ‘সমাজের তিন স্তরের তিন ধরনের মানুষ একটা কেন্দ্রবিন্দুতে এসে মিলে যায়। আমার এই গল্পে মনস্তাত্ত্বিক লড়াই, নীতিনৈতিকতা, মূল্যবোধসহ নানা বিষয়ই উঠে এসেছে। এ ছাড়া আছে সমাজের উঁচু–নিচু ভেদাভেদ। এক দম্পতির একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে পুরো গল্প এগোবে, যার প্রভাব বাকি দুই দম্পতির জীবনেও পড়ে।’

Scroll to Top