গান, নাচ, ছবি আঁকা আর সিনেমা, নাটক দেখে বেড়ে উঠেছেন অমৃতা চট্টোপাধ্যায়। গৎবাঁধা চাকরি করতে চাননি তাই বেছে নিয়েছেন পছন্দের অভিনয় জীবন। এক যুগ কেটেও গেছে তাঁর এই ক্যারিয়ারে। টালিউডের পরিচিত মুখ তিনি এখন। সাবলীল অভিনয়ের জন্য বেশ সুনাম আছে তাঁর। তবে আলাদাভাবে অভিনেত্রীর রূপের প্রশংসা না করে পারা যায় না। তাঁর কোঁকড়ানো চুল, কাজলকালো চোখ আর মিষ্টি হাসির প্রেমে অনেকেই পাগল। ফ্যাশনবোধেও দুর্দান্ত অমৃতা। তাঁর স্বাভাবিক সৌন্দর্য আর মিনিমাল স্টাইলই যেন আলাদা করে নজর কাড়ে–যেখানে সাদামাটাতেই ধরা দেয় অনন্য আবেদন। অভিনেত্রীর নির্বাচিত লুকগুলো দেখে আসি চলুন ।



