সম্প্রতি দেশের রাজনীতিতে, আখের গোছানো ও সেফ এক্সিট প্রসঙ্গ নিয়ে চলছে বক্তব্য পাল্টা বক্তব্য। এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে গ্রহণ করে সেফ এক্সিট নেবার পরিকল্পনার অভিযোগ তোলেন। এর দুদিন পর সারজিস আলম এক বক্তব্যে বলেন, পৃথিবীতে সেফ এক্সিট নামের একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এ ছাড়া কোনো সেফ এক্সিট নেই। আপনি পৃথিবীর যে প্রান্তে যান, সেখানে বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে এই বক্তব্যের বিষয়ে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চান, সেটি নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে। সুনির্দষ্ট অভিযোগ আসলে সরকার এ বিষয়ে অবস্থান নেবে। উপদেষ্টার এই বক্তব্যের পর ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।




