চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের সম্মেলনে অংশ নেওয়ার পর বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে বৈঠকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকটি সমঝোতা আর চুক্তির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই সফর হতে পারে খুবই স্মরণীয়।



