অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে প্রথমবারের মতো ক্রিয়েটিভ ইকোনমির আওতায় একটি নতুন অর্থনৈতিক দিগন্ত খুলতে যাচ্ছে সরকার। এই ক্রিয়েটিভ ইকোনমিতে খেলাধুলা, সংস্কৃতি, ক্ষুদ্র কুটির শিল্প, শিল্পকলা, চলচ্চিত্র, থিয়েটারসহ বিভিন্ন বিষয় অন্তর্ভূক্ত করা হবে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, এই সরকার সবচেয়ে বেশি জোর দিচ্ছে ইনোভেশনে। দেশের সবাইকে অর্থনীতির সুফল পেতে হবে, কেবল একটি গোষ্ঠী অর্থনীতির সুফল ভোগ করবে সেটি হতে পারেনা। এজন্য প্রতিটি গোষ্ঠীকে চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে পণ্য উৎপাদনে তাদের আর্থিক ও কারিগরী সহায়তা প্রদান করে অনলাইনে বিপণনের ব্যবস্থা করেছে সরকার।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট প্রকল্প শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন,দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের এই প্রকল্পের আওতায় এনে বাংলাদেশী পণ্য সারাবিশ্বে বাজারজাতকরণের ব্যবস্থা করে অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করছে সরকার।




