এইচ বি এম ইকবালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এইচ বি এম ইকবালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালের ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল, ভাই মঈন ইকবাল, বোন নওরীন ইকবাল, আরিফ আলম, ফৌজিয়া রেকজা বানু এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন। তাঁরা সবাই বেসরকারি ব্যাংকটির পরিচালক ছিলেন।

ব্যাংকটির কর্মকর্তাদের যাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এসেছে, তাঁদের মধ্যে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আবু জাফরের পাশাপাশি সাবেক ব্যবস্থাপনা পরিচালকেরা হলেন—খন্দকার ফজলে রশিদ, কাজী আবদুল মজিদ, এম শাহ আলম সারোয়ার, নিয়াজ হাবীব, মাসিহুল হক চৌধুরী, এ কে এম মাজেদুর রহমান, ড. এম রিয়াজুল করিম। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকরা হলেন—সৈয়দ নওশের আলী, শহীদ হোসেন মল্লিক, শাহেদ সেকান্দার, শামসুদ্দিন চৌধুরী, ফরিদা ইয়াসমিন। ব্যাংকটির গুলশান শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এম ওমর খসরুর বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, এইচ বি এম ইকবাল এবং তাঁর পরিবারের সদস্যবৃন্দ পরস্পর যোগসাজশে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখা অফিস ভাড়া বাবদ ১ হাজার ৪৩৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন। বিভিন্ন স্টেশনারি খাতে ব্যয় দেখিয়ে ১ হাজার ৯৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

Scroll to Top