
লিওনেল মেসির অবসরের পর প্রথম মাঠে নেমে উরুগুয়ের বিপক্ষে হার দিয়ে শুরু করেছে আর্জেন্টিনা। ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে। হারলেও অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
বুয়েন্স আয়ার্সের আলবার্তো হোসে আরমান্দো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। হেরেও দলের খেলায় কিছু ভালো মুহূর্ত লক্ষ্য করেছেন স্কালোনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে।
স্কালোনি বলেছেন, ‘স্বাভাবিকভাবেই কিছু বিষয় সংশোধন করার আছে। আমরা জানতাম প্রতিপক্ষ হিসেবে তারা বেশ কঠিন হবে। আমাদের খেলোয়াড়রা ধৈর্য দেখিয়েছে। সতীর্থদের সম্পর্কে জানা, তারা কীভাবে নড়াচড়া করে, এসব বিষয় ম্যাচের মাধ্যমেই শেখা যায়। এখন আমাদের যা করতে হবে তা হল কাজ চালিয়ে যাওয়া।’
দল পুনর্গঠন প্রক্রিয়া প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘তারা সবাই তরুণ। আমাদের সঠিক মুহূর্তটি খুঁজে বের করতে হবে। দুর্ভাগ্যবশত আজ আমরা এমন কোন পরিস্থিতি তৈরি করতে পারিনি। আমাদের ধৈর্য ধরতে হবে। এই তরুণরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করবে। তবে তাদের উপর পুরো দলের ভার চাপিয়ে দেয়া ঠিক হবে না। বিশেষ করে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন করা বেশ কঠিন।’
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



