উপসাগরীয় দেশগুলোয় ইরানের ব্যাপক হামলা, অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত – DesheBideshe

উপসাগরীয় দেশগুলোয় ইরানের ব্যাপক হামলা, অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত – DesheBideshe

উপসাগরীয় দেশগুলোয় ইরানের ব্যাপক হামলা, অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত – DesheBideshe

তেহরান, ৬ মার্চ – উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ইরানের আরও হামলার খবর পাওয়া গেছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে এসব হামলার ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পর্যবেক্ষকরা মনে করছেন, এসব হামলা উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের একটি বিস্তৃত সামরিক অভিযানের অংশ হতে পারে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রিন্স সুলতান এয়ার বেসের দিকে ধেয়ে আসা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। গত কয়েক দিনের মধ্যে এই ঘাঁটিকে লক্ষ্য করে এটি দ্বিতীয় হামলার ঘটনা।

অন্যদিকে বাহরাইনের রাজধানীতে দুটি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা জানা যায়নি।

কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, রাতের আঁধারে দেশটির দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েত সিটির দক্ষিণে একটি বিমানঘাঁটির কাছে বিস্ফোরণ ও আগুন লাগার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস সাময়িকভাবে তাদের সেবা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

এদিকে কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ১৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং একটি ক্ষেপণাস্ত্র কাতারের আঞ্চলিক জলসীমায় পড়েছে।

এনএন/ ৬ মার্চ ২০২৬



Scroll to Top