অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তথ্যটি নিশ্চিত করেছেন উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ। তিনি বলেন, বিকেল ৩টার দিকে বাবা বাসায় হঠাৎ অসুস্থ হয়ে মেঝেতে পরে গেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা গেছেন বলে চিকিৎসকরা জানান।
