বিশ্বকাপ ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠের গণ্ডি পেরিয়ে সর্বত্র। সেই উন্মাদনাকে দর্শকদের আরও কাছে পৌঁছে দিতে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ। প্রতিদিনের এ আয়োজনে যোগ দিচ্ছেন কূটনীতিক, অর্থনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্বসহ নানা অঙ্গনের বিশিষ্ট অতিথিরা। ফুটবল নিয়ে গল্প, বিশ্লেষণ আর আনন্দে মুখর হয়ে উঠছে এই আয়োজন।



