উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে – DesheBideshe

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে – DesheBideshe

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে – DesheBideshe

ঢাকা, ১৩ মার্চ – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে স্থানান্তর করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই সংবাদ নিশ্চিত করেছেন।

তিনি জানান চিকিৎসকদের দিকনির্দেশনা মেনেই মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনএন/ ১৩ মার্চ ২০২৬

Scroll to Top