জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব হিসেবে গড়ে তোলা হবে। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে তিনি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদীগুলোতে স্রোত ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন। কারো রক্তচক্ষুকে জামায়াত ভয় পায় না উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



