উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষে সবার মৃত্যু | চ্যানেল আই অনলাইন

উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষে সবার মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজ এবং মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে ভয়াবহ সংঘর্ষের র্ঘটনায় কেউ বেঁচে নেই। উড়োজাহাজটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে।

আজ (৩১ জানুয়ারি) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, উদ্ধারকারী দল ৩০টি মৃতদেহ শনাক্ত করেছে, যার মধ্যে ২৮ জন উড়োজাহাজের যাত্রী এবং ২ জন হেলিকপ্টারের ক্রু সদস্য। দুর্ঘটনার পর থেকে একজনও জীবিত যাত্রী পাওয়া যায়নি। তবে ঠান্ডা, ভারী বাতাস ও নদীতে বরফ থাকার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। তারা মৃতদেহগুলো চিহ্নিত করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং আমেরিকান এয়ারলাইন্স এই বিষয়ে পুরোপুরি সহযোগিতা করছে। পোটোম্যাক নদীতে উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে একটি ডুবুরি দল উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার করেছে, তবে আরও তথ্য সংগ্রহের জন্য অনুসন্ধান চলছে। এটি গত এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা।

মার্কিন পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন, উভয় আকাশযানই তাদের নিয়মিত ফ্লাইট পথ অনুসরণ করছিল এবং আবহাওয়াও পরিষ্কার ছিল। ব্ল্যাক হক হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল এবং এতে তিনজন সেনাসদস্য ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর মাঝ আকাশে বিস্ফোরণ ঘটে এবং আগুনের গোলা দেখা যায়।

GOVT

উড়োজাহাজে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে বেশ কয়েকজন আইস স্কেটার ও তাদের কোচ ছিলেন। নিহতদের মধ্যে দুই রাশিয়ান বংশোদ্ভূত সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্কেটারও ছিলেন।

Scroll to Top