উইন্ডোজ ১১-তে নতুন চমক নিয়ে আসছে মাইক্রোসফট

উইন্ডোজ ১১-তে নতুন চমক নিয়ে আসছে মাইক্রোসফট

মাইক্রোসফট উইন্ডোজ ১১-তে যুক্ত করছে একাধিক নতুন ফিচার, যার মধ্যে সবচেয়ে আলোচিত সংযোজন হলো নেটওয়ার্ক ফ্লাইআউট থেকেই সরাসরি ইন্টারনেট স্পিড টেস্ট করার অপশন

উইন্ডোজ ১১-তে নতুন চমক নিয়ে আসছে মাইক্রোসফটউইন্ডোজ ১১-তে নতুন চমক নিয়ে আসছে মাইক্রোসফট

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নিওন জানিয়েছে, এক্স (X) প্ল্যাটফর্মের একজন ব্যবহারকারী প্রথম ফিচারটি নজরে আনেন। প্রকাশিত স্ক্রিনশটে দেখা গেছে, নেটওয়ার্ক ফ্লাইআউটে ওয়াই-ফাই রিফ্রেশ বাটনের পাশে একটি নতুন “স্পিড টেস্ট” বাটন যুক্ত হয়েছে।

শুধু তাই নয়, নেটওয়ার্ক ইন্ডিকেটরে রাইট-ক্লিক করলে কনটেক্সট মেনুতেও স্পিড টেস্ট শর্টকাট পাওয়া যাবে, যা থাকবে নেটওয়ার্ক ট্রাবলশুটার ও সেটিংস অপশনের সঙ্গে

তবে বিষয়টি উইন্ডোজের নিজস্ব কোনো টুল নয়। মূলত এটি ব্যবহারকারীকে সরাসরি বিং স্পিড টেস্ট টুল-এ নিয়ে যায়। যদিও নেটিভ ফিচার নয়, সহজ অ্যাক্সেসযোগ্য হওয়ায় ব্যবহারকারীদের কাছে এটি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

ঘরোয়া উপায়ে এইভাবে দূর করুন মুখের লোম

মাইক্রোসফট এখনও ঘোষণা করেনি চূড়ান্ত সংস্করণে ফিচারটির অবস্থান বা ধরনে কোনো পরিবর্তন আসবে কি না। যারা অফিসিয়ালি ফিচারটি চালু হওয়ার অপেক্ষায় থাকতে চান না, তারা চাইলে এখনই বিকল্পভাবে PowerToys অ্যাপের Run Launcher মডিউল ব্যবহার করে ইন্টারনেট স্পিড টেস্ট করতে পারবেন। এতে ব্রাউজার বা বিং খোলার ঝামেলা ছাড়াই সরাসরি গতি মাপা সম্ভব।

Scroll to Top