পরপর দুবার জরুরি নিরাপত্তা হালনাগাদ প্রকাশের পরও উইন্ডোজে আরও একটি ত্রুটির সন্ধান পাওয়া গেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আস্কউডির প্রতিবেদনে বলা হয়েছে, এই ত্রুটির কারণে সীমিতসংখ্যক উইন্ডোজ কম্পিউটার বুট হচ্ছে না। এই সমস্যা উইন্ডোজ ১১–এর ২৫এইচ২ ও ২৪এইচ২ সংস্করণে দেখা যাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে উইন্ডোজ রিকভারি ব্যবহার করে সিস্টেম রিকভার করতে হচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে। তবে এখন পর্যন্ত এই সমস্যার কোনো স্থায়ী সমাধান দিতে পারেনি প্রতিষ্ঠানটি।
সূত্র: জেডডিনেট



