আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ছয়টি নতুন সিনেমার প্রিমিয়ারের ঘোষণা দিয়েছে চ্যানেল আই। এই তালিকায় আছে ‘অন্তরাত্মা’, ‘ইনসাফ’, ‘প্রিয় মালতী’, ‘জ্বীন থ্রি’, ‘মন যে বোঝে না’ ও ‘দাগি’। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে সিনেমাগুলো।
ঈদের দিন প্রচারিত হবে শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’। সিনেমাটিতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল ২০২১ সালের ঈদুল ফিতরে, তবে তা হয়নি। গত বছরের ঈদুল ফিতরের এক সপ্তাহ আগে হঠাৎ ঘোষণা দিয়ে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। এ সিনেমায় আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী প্রমুখ।



