ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায় | চ্যানেল আই অনলাইন

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায় | চ্যানেল আই অনলাইন

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং শ্রমিকের ঈদ আনন্দ।

তারই ধারাবাহিকতায় ঈদের ৬ষ্ঠ দিনে চ্যানেল আইয়ে থাকছে যেসব অনুষ্ঠান:

সিনেমা

ঈদের ষষ্ঠ দিনে দেখা যাবে বহুল আলোচিত ‘নকশী কাঁথার জমিন’। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকরাম খান। এতে অভিনয় করেছেন জয়া আহসান, ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সোম্য জ্যোতি, ফারিয়া শামস ও শেওতি।

টেলিফিল্ম

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘আদরের সন্তান’। পরিচালনায় মুহিদুল মুহিম। অভিনয়ে মুশফিক ফারহান, সামিরা খান মাহি প্রমু।

বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘কসম’। পরিচালনায় জাহিদুল ইসলাম সুজন। অভিনয়ে তৌসিফ মাহবুব, তটিনী প্রমুখ।

নাটক

ঈদের ৬ষ্ঠ দিন রাত ৭টা ৫০ মিনিটে ‘গোলাপ আর কাঁটা’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, মুমতাহিনা টয়া, আবুল হায়াত, দিলারা জামান। রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে ‘সেকি আসবেনা ?’। পরিচালনায় সাইদুর ইমন। অভিনয়ে ইয়াশ রোহান, আইশা তাহিয়া খান।

Scroll to Top