ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু – DesheBideshe

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু – DesheBideshe

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু – DesheBideshe

ঢাকা, ৩ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রির মধ্য দিয়ে এই প্রক্রিয়া চালু হয়েছে। যাত্রীরা আজ ৩ মার্চ টিকিট সংগ্রহ করে আগামী ১৩ মার্চ ভ্রমণ করতে পারবেন।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ সংগ্রহ করা যাবে। এবার ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিকিট ক্রয় প্রক্রিয়া যাত্রীদের জন্য সহজ করতে এবং সার্ভারের ওপর চাপ কমাতে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে।

এনএন/ ৩ মার্চ ২০২৬



Scroll to Top