ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটির সুযোগ, মিলবে যেভাবে | চ্যানেল আই অনলাইন

ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটির সুযোগ, মিলবে যেভাবে | চ্যানেল আই অনলাইন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে। নির্ধারিত ছুটির সঙ্গে নৈমিত্তিক ছুটি যুক্ত করতে পারলে টানা ১০ দিনের অবকাশ পাওয়া সম্ভব হবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে, যা শুরু হবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে এবং চলবে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত।

এর আগে ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি রয়েছে। যদি ১৮ মার্চ (বুধবার) এক দিনের ছুটি নেওয়া যায়, তাহলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করা সম্ভব হবে।

অন্যদিকে, ঈদের পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার)। ফলে কেউ যদি ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) দুই দিনের নৈমিত্তিক ছুটি নেন, তাহলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পাবেন।

Scroll to Top