ঈদুল আজহার ছুটিতে ঢাকার বায়ুর মানের উন্নতি – DesheBideshe

ঈদুল আজহার ছুটিতে ঢাকার বায়ুর মানের উন্নতি – DesheBideshe


ঈদুল আজহার ছুটিতে ঢাকার বায়ুর মানের উন্নতি – DesheBideshe

ঢাকা, ২৬ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ফাঁকা হতে শুরু করায় বায়ুর মানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মঙ্গলবার সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য অনুযায়ী ঢাকার বাতাসের মান বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ১৭ নম্বর অবস্থানে নেমে এসেছে ঢাকা। অন্যদিকে ১৯৩ স্কোর নিয়ে দূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।

আগামী ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের ছুটিতে মানুষ ঢাকা ছাড়তে শুরু করায় রাস্তায় যানবাহনের চাপ কমেছে এবং অনেক কলকারখানাও বন্ধ রয়েছে। এর ফলে রাজধানীর বাতাসে দূষণকারী উপাদানের মাত্রা কমে আসায় এই ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী বায়ুর মানের স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে মাঝারি বা সহনীয় হিসেবে গণ্য করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনএন/ ২৬ মে ২০২৬



Scroll to Top