ঈদযাত্রা শুরু ঢাকা থেকে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ – DesheBideshe

ঈদযাত্রা শুরু ঢাকা থেকে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ – DesheBideshe

ঈদযাত্রা শুরু ঢাকা থেকে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ – DesheBideshe

ঢাকা, ১৬ মার্চ – পবিত্র ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলের মানুষের ঘরে ফেরা শুরু হয়েছে। সরকারি শেষ কর্মদিবস পার হওয়ার পর থেকেই মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছেন। এর ফলে ঢাকা থেকে মাওয়াগামী এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, মহাসড়কে এখন পর্যন্ত যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। সোমবার দুপুরের পর থেকে এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাকের সংখ্যা বাড়তে দেখা যায়। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর দুইটার পর থেকে গাড়ির চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করে।

সন্ধ্যা এবং আগামীকাল ভোরের দিকে এই চাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঈদযাত্রা সম্পূর্ণ নির্বিঘ্ন করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম মাহামুদুল হক জানান, এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে দুইটি মোবাইল টিম ও চারটি পেট্রোল টিমসহ মোট ছয়টি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। যাত্রীদের নিরাপদে ও স্বস্তিতে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে টহল এবং ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করা হয়েছে। এছাড়া যানজট এড়াতে চালকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ১৬ মার্চ ২০২৬



Scroll to Top