ইস্ট জোনের টানা দুই হার, প্রথম জয় সেন্ট্রাল জোনের | চ্যানেল আই অনলাইন

ইস্ট জোনের টানা দুই হার, প্রথম জয় সেন্ট্রাল জোনের | চ্যানেল আই অনলাইন

বিসিএল-২০২৬ আসরে প্রথম ম্যাচে নর্থ জোনের কাছে হার দেখেছিল ইস্ট জোন। দ্বিতীয় ম্যাচেও হার দেখেছে ইয়াসির আলি চৌধুরী রাব্বির দল। সাউথ জোনের বিপক্ষে প্রথম ম্যাচে হার দেখলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সেন্ট্রাল জোন। ইস্ট জোনকে ৫ উইকেটে হারিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের দল।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে ইস্ট জোন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান তোলে তারা। জবাবে নেমে ৪৫.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় সেন্ট্রাল জোন।

ইস্ট জোনের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন জাকির হাসান। ইয়াসির আলি ৩৭, মুমিনুল হক ৩৪ এবং পারভেজ ইমন ২৭ রান করেন। অমিত হাসান ও নাঈম হাসানের ব্যাট থেকে আসে ২৬ রান করে। এছাড়া খালেদ আহমেদ করেন ১৩ রান।

সেন্ট্রাল জোনের হয়ে রাকিবুল হাসান ৩ উইকেট নেন। তাসকিন আহমেদ ও রিপন মণ্ডল ২ উইকেট নেন। আবু হায়দার রনি ও সাইফ হাসান একটি করে উইকেট নেন।

রানতাড়ায় নেমে দারুণ করেছেন নাঈম শেখ ও আবু হায়দার রনি। ৫ চার ও ২ ছক্কায় ৯৮ বলে ৮৩ রান করেন নাঈম। ৬ চার ও ৪ ছক্কায় ৪২ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন আবু হায়দার। এছাড়া মাহফিজুল ইসলাম রবিন ২৯, আরিফুল ইসলাম ২১ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ২০ রান করেন।

ইস্ট জোনের হয়ে নাঈম হাসান ২ উইকেট নেন। নাসুম আহমেদ, মুশফিক হাসান ও শামীম পাটোয়ারী নেন একটি করে উইকেট।

Scroll to Top