ইসিতে ৯ সিনিয়র সহকারী সচিবের বদলি ও পদায়ন

ইসিতে ৯ সিনিয়র সহকারী সচিবের বদলি ও পদায়ন

ইসিতে ৯ সিনিয়র সহকারী সচিবের বদলি ও পদায়নইসিতে ৯ সিনিয়র সহকারী সচিবের বদলি ও পদায়ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও নতুনভাবে পদায়ন করেছে। কেন্দ্রীয় দপ্তর থেকে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের রদবদল অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপন ও অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত ৯ কর্মকর্তার মধ্যে তিনজনকে বদলি করা হয়েছে, এবং বাকি ছয়জনকে বিভিন্ন দপ্তরে নতুনভাবে পদায়ন করা হয়েছে।

নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, দক্ষতা ও সমন্বয় নিশ্চিত করতে কেন্দ্রীয় দপ্তর থেকে শুরু করে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের রদবদল ও বদলি অব্যাহত রেখেছে।

Scroll to Top