ইসরাইল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত | চ্যানেল আই অনলাইন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত | চ্যানেল আই অনলাইন

প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। ইরানেও পাল্টা হামলা চালাচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। দেশটির ওপর আরও কঠোর ও বিস্তৃত পরিসরে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসকে এড়িয়ে ইসরাইলের কাছে ২৭ হাজারের বেশি বোমা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুদ্ধে অংশ না নেওয়ায় ব্রিটেনের ওপর ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের বিমানবাহি রণতরী মোতায়েনের প্রয়োজন নেই। লেবাননে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় আরো ৪১ জন নিহত হয়েছে। ইরানে নিহতের সংখ্যা বেড়ে সাড়ে ১৩শ’ দাঁড়িয়েছে। ইরান দাবি করেছে, যুদ্ধে দুইশ’ ২০ মার্কিন সেনা হতাহত হয়েছে।

Scroll to Top