
তেহরান, ১ মে – জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট পরিস্থিতি প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপের দিকে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস লিখেছেন যে এখনই সময় আলোচনার মাধ্যমে এমন সমাধান খোঁজার যা সবাইকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনবে এবং শান্তির পথ প্রশস্ত করবে।
জাতিসংঘ মহাসচিবের এই সতর্কবার্তা এমন এক সময়ে এল যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলার জোর প্রস্তুতি নিচ্ছে।
অন্যদিকে ইরানও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আক্রান্ত হলে তারা অত্যন্ত কঠোরভাবে পাল্টা জবাব দেবে। এমন পরিস্থিতিতে সংঘাত এড়াতে বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এনএন/ ১ মে ২০২৬






