ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর নিজের আগের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, নির্বাচনে তিনি কোনো যুদ্ধ না হওয়ার গ্যারান্টি দেননি; বরং যুদ্ধ না হলে তিনি কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলছেন, সেই প্রশ্ন তোলেন। ২হাজার ২৪ সালের প্রচারণায় ‘কোনো নতুন যুদ্ধ নয়’ স্লোগান দিলেও এখন তিনি বলছেন যে প্রার্থী হিসেবে তিনি কোনো প্রতিশ্রুতি দেননি। ক্যালিফোর্নিয়ার প্রাইমারি নির্বাচনে ভোট কারচুপির ভিত্তিহীন দাবি তোলার পাশাপাশি উপস্থাপিকার একের পর এক প্রশ্নে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে মাঝপথেই ইন্টারভিউ বর্জন করেন ট্রাম্প।



