ইরান যুদ্ধ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস – DesheBideshe

ইরান যুদ্ধ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস – DesheBideshe

ইরান যুদ্ধ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস – DesheBideshe

ওয়াশিংটন, ২৫ মার্চ – ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। রয়টার্স এবং ইপসোস এর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার পর ট্রাম্পের জনসমর্থন এখন সর্বনিম্ন পর্যায়ে। সোমবার শেষ হওয়া চার দিনব্যাপী এই জরিপের তথ্য অনুযায়ী, মাত্র ৩৬ শতাংশ মার্কিনি ট্রাম্পের কর্মদক্ষতার ওপর আস্থা রেখেছেন, যা গত সপ্তাহে ছিল ৪০ শতাংশ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের সমন্বিত হামলার পর যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

এর ফলে অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকা নিয়ে নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। জরিপে অংশ নেওয়া মাত্র ২৫ শতাংশ মানুষ জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের নেওয়া পদক্ষেপকে সমর্থন করেছেন। অথচ ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় এটি ছিল তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি। দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় ট্রাম্পের ওপর আস্থা রেখেছেন মাত্র ২৯ শতাংশ মানুষ, যা তার দুই মেয়াদের রাষ্ট্রপতির দায়িত্বে সর্বনিম্ন।

এমনকি তার পূর্বসূরি ডেমোক্র্যাট জো বাইডেনের সর্বনিম্ন অর্থনৈতিক রেটিংয়ের চেয়েও এটি কম। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিকে ট্রাম্পের সামগ্রিক জনসমর্থন ছিল ৪৭ শতাংশ। ক্ষমতায় আসার আগে তিনি যুদ্ধ এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিলেও ইরানের সাথে চলমান সংঘাত পরিস্থিতি পাল্টে দিয়েছে। জরিপে দেখা গেছে, মাত্র ৩৫ শতাংশ আমেরিকান ইরানের ওপর হামলার পক্ষে মত দিয়েছেন এবং ৬১ শতাংশ মানুষ এই হামলার বিপক্ষে অবস্থান নিয়েছেন।

এস এম/ ২৫ মার্চ ২০২৬



Scroll to Top