ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল তেলের দাম – DesheBideshe

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল তেলের দাম – DesheBideshe

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল তেলের দাম – DesheBideshe

তেহরান, ২৪ মার্চ – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মঙ্গলবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে নাইমেক্স লাইট সুইট তেলের দাম ৩ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯১ দশমিক ৫৫ ডলারে পৌঁছেছে।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করেন। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনা ইতিবাচক হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এমন বিবৃতির পরপরই তেলের দাম ১০ শতাংশের বেশি কমে গিয়েছিল। তবে তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও বাজারে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে, যা তেলের দাম পুনরায় ঊর্ধ্বমুখী হওয়ার প্রধান কারণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

এস এম/ ২৪ মার্চ ২০২৬



Scroll to Top