আবারো নিজের অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করার একদিন পর তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে মার্কিন আলোচকরা ইরানের সঙ্গে আরো আলোচনার জন্য বসবেন।
রবিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
কাতার এবং অন্যান্য আঞ্চলিক মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা করছে, কিন্তু মূল বিষয়গুলোতে উভয় পক্ষের অবস্থানের মধ্যে বিশাল ব্যবধান রয়ে গেছে। ইরান যেখানে হরমুজ প্রণালি এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের বিষয়টিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে চায়, সেখানে ট্রাম্প প্রশাসন দাবি করছে, ইরানকে পারমাণবিক বিষয়ে ছাড় দিতে হবে।
ত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ইরান একটি শান্তি প্রস্তাবের কথা ঘোষণা করে এবং জানায় যে, কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার ট্রাম্প জানান, তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
আঞ্চলিক দুটি সূত্র চলতি সপ্তাহে আরো আলোচনার বিষয়ে ট্রাম্পের মন্তব্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, সোমবারই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরও এক দফা পরোক্ষ আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে উভয় পক্ষের মতপার্থক্য দূর করা সম্ভব হবে কি না, তা স্পষ্ট নয়।
ট্রাম্প বলেছেন, “আমি আশা করছি (চলতি সপ্তাহে) ইরানের সাথে আরো আলোচনা হবে। তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি যে ধরনের চুক্তি চাইছি, এটি তা নয়। এক বছর আগে হয়তো আমরা এমন চুক্তিতে সম্মত হতাম। তারা নিজেদের অবস্থান নিয়ে অতিরিক্ত উচ্চাশা দেখিয়ে ভুল করেছে।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা চালানোর কথা বিবেচনা করছেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি সবসময়ই বিষয়টি নিয়ে ভাবছি।”



