ইরান দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার – DesheBideshe

ইরান দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার – DesheBideshe

ইরান দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার – DesheBideshe

ঢাকা, ৬ মার্চ – ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর প্রতি সম্মান জানিয়ে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে দূতাবাসে উপস্থিত হয়ে তিনি এই শোক বইতে স্বাক্ষর করেন।

এ সময় তিনি দলের পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী ধর্মীয় নেতাদের অবদান সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি মহান আল্লাহর কাছে তাদের প্রতি অসীম রহমত বর্ষণ এবং সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ও দৃঢ়তা দানের জন্য দোয়া করেন। এছাড়া বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় তিনি বেদনা প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন যে কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে পবিত্র আমানত উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান। তারা ইরানের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের জন্য শান্তি ও স্থিতিশীলতা কামনা করেন।

এসএএস/ ৬ মার্চ ২০২৬



Scroll to Top